সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার ডিজিটাল হাসপাতাল প্রাঃ লিঃ’র ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজার ডিজিটাল হাসপাতাল প্রাঃ লিঃ’র ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Digital Hospital+কক্সবাজার ডিজিটাল হাসপাতাল প্রাঃ লিঃ’র ৪র্থ বার্ষিক সাধারণ সভা ২০ নভেম্বর শুক্রবার কক্সবাজার শহরের তারকা হোটেলে কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। হসপিটালের চেয়ারম্যান মো: ওসমান গণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হুদা। পরিচালক (প্রশাসন) মো: শোয়েব ইফতেখার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, হসপিটালের সাবেক চেয়ারম্যান ও পরিচালক বদিউল আলম।

বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টা প্রফেসর ফজলুল করিম, উপদেষ্টা অধ্যাপক অহিদুল কবির, ডাক্তার সলিমুল্লাহ খান নবাব, ডা: মোহাম্মদ ইউনুছ, ভাইস চেয়ারম্যান মো: আলমগীর, পরিচালক (অর্থ) আজাদ হাসান আজাদ, পরিচালক (মেডিকেল সার্ভিস) ডা: শাহীন আবদুর রহমান, আমির আলী, ইমতিয়াজ সুলতান দানু, জুলফিকার আলী ভুট্টো প্রমূখ।

পরে ২য় অধিবেশনে শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটে ১৫জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আশরাফ জাহান কাজল, কমিশনার ডা: এ.জেড.এম সেলিম, অ্যাডভোকেট নোমান শরীফ।

-প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.