সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজার শহরে বন্দুকযুদ্ধে ভুলু নিহত

কক্সবাজার শহরে বন্দুকযুদ্ধে ভুলু নিহত


নিজস্ব প্রতিবেদক :

শহরের কাটাপাহাড় এলাকায় তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবাকারবারীর গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু, প্রকাশ ভুইল্যা। সোমবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ ভুলু’র লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার হাজী জহিরের পুত্র চিহ্নিত সন্ত্রাসী, ইয়াবাকারবারীর ও বহু মামলার তালিকাভুক্ত আসামী সৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে সশস্ত্র শক্তিশালী বাহিনী গড়ে তোলে। প্রভাবশালী ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন পাহাড়তলী, ইউসুপেরঘোনা, ছখিনারঘোনা, বাদশাঘোনা, ইসলামপুর এলাকায় তার এ অপকর্ম চালিয়ে আসছিল। ফলে অল্পদিনে দিনে অনেকটা কোটিপতি বনে যায়। এলাকাবাসী তার ভয়ে অতিষ্ট। তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র, মাদক, সন্ত্রাসী, ডাকাতিসহ অসংখ্য মামলা। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩ মে সন্ধ্যা ৬ টার দিকে আত্মগোপনে থাকা বহু মামলার আসামী ভুলু আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজর সদর মডেল থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, আত্মগোপনে থাকা অস্ত্র, মাদক, সন্ত্রাসী, ডাকাতিসহ অসংখ্য মামলার আসামী সৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু, প্রকাশ ভুইল্যাকে তার স্বীকারোক্তি মতে সোমবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কাটাপাহাড় এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। একসময় গুলিবিদ্ধ সৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু, প্রকাশ ভুইল্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আত্মগোপনে থাকা অস্ত্র, মাদক, সন্ত্রাসী, ডাকাতিসহ অসংখ্য মামলার আসামী সৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু, প্রকাশ ভুইল্যার মৃত্যুতে এলাকায় খুশির বন্যা বইছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.