
এম. আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নোমান হোসেন দায়িত্বভার গ্রহণ করেছেন। ২৭ সেপ্টেম্বর বিকালে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত ইউএনও এবং কক্সবাজার সদর সহকারী কমিশনার (এসিল্যান্ড) পঙ্কজ বড়ুয়া। দায়িত্ব গ্রহণের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ ও সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন নবাগত ইউএনও মোঃ নোমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও মোঃ নোমান হোসেন ইতোপূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার ছিলেন।
মোঃ নোমান হোসেন ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রামের লক্ষিপুর সদরের চরশাহী গ্রামে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.