সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যানে হাসান মুরাদের নিবার্চনী প্রচারণা শুরু

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যানে হাসান মুরাদের নিবার্চনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রতীক হাসান মুরাদ আনাস নিবার্চনী প্রচারনা শুরু করেছে। ১ মার্চ ছৌফলদন্ডী উত্তর পাড়া পুরাতন জামে মসজিদে জুমার নামাজ আদায় পরবর্তী তার পিতার কবর জেয়ারতে মধ্য দিয়ে তিনি নিবার্চনী প্রচারণা শুরু করেছেন। এসময় বিপুল সংখ্যক মুসল্লীসহ সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান হাসান মুরাদ আনাস জেলা সদরের ঐতিহ্যবাহী ‘নয়না পরিবারের’ সন্তান।

তরুণ সমাজ সেবক, অসহায় মানুষের বলিষ্ট কন্ঠস্বর হাসান মুরাদ আনাস নয়না পরিবার ট্রাস্টের সভাপতি, কক্সবাজার কলাতলীস্থ ইকরা বিচ হোটেলের পরিচালক, চৌফলদণ্ডী উত্তর পাড়া সমাজ কমিটির সভাপতি, তাজবীদুল কোরআন হেফজখানা ও এতিমখানার সভাপতি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন। এছাড়া সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে। হাসান মুরাদের প্রচার প্রচারণার খবরে বৃহত্তর ঈদগাঁওর ভোটারদের মাঝে আশার আলো জাগতে শুরু করেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.