
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যানে ঈদগাঁওর হেভিওয়েট প্রার্থী তারুণ্যের প্রতিক ছোটন রাজা নিবার্চনী মাঠে অবস্থান করছে।
নিবার্চন যতই ঘনিয়ে আসছে, ততই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনাসহ সর্বত্র স্থান জুড়ে নানা কল্পনা জল্পনা শুরু হয়েছে। এই নিবার্চনে বৃহত্তর এলাকা থেকে ভাইস চেয়ার ম্যানে তরুণ এই প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সদর উপজেলা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক, সরকারী কলেজের প্রাক্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সন্তান, সাবেক ছাত্রনেতা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি, অসহায় মানুষের শেষ ভরসা আমজাদ হোসেন ছোটন রাজা। তিনি বেশ কয়েকমাস ধরে ইসলামপুর, জালালাবাদ, ছৌফলদন্ডী, পোকখালী, ভারুয়াখালী, ইসলামাবাদ ও ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলের যুবক, তরুণ, বৃদ্ধসহ সর্বশ্রেনী পেশার লোকজনের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।
শ্রমিকলীগের নেতাকর্মীরা ছোটন রাজার পক্ষে মাঠে শক্ত অবস্থানে। ২৩শে ফ্রেরুয়ারী ছোটন রাজা ঈদগাঁও বাজার, ষ্টেশনে সহশ্রাধিক লোকজন নিয়ে বিশাল নিবার্চনী শো-ডাউন দিয়ে শুরুতেই চমক সৃষ্টি করেছে বাজারবাসীর মাঝে। তার এ শো-ডাউন সাধারণ ভোটার দের মাঝে নজর কেড়েছে। এমনকি ইসলামাবাদ ইউনিয়ন আ,লীগ, যুবলীগসহ সর্বশ্রেণী পেশার লোকজন ভাইস চেয়ারম্যানে ছোটন রাজাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
তবে ইসলামপুর আ,লীগ সম্পাদক শাহজাহান চৌধুরী জানান, সর্বদিক বিবেচনায় ছোটন রাজা গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। তাকে জয়যুক্ত করতে পারলে ভাল হয়। পোকখালীর ভোটার রশিদুল হক রানা জানান, হেভিওয়েট প্রার্থী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছোটন রাজাকে বিজয়ী করতে পারলে এলাকার উন্নয়ন সম্ভব।
ঈদগাঁও মাইজ পাড়া আরেক ভোটার জানান, সর্বমহলে পরিচিতির এক নাম ছোটন রাজা। তিনি প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন।
পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ জানান, ঈদগাঁওবাসীর উন্নয়ন করতে পারবে তারুণ্যের প্রতীক ছোটন রাজা।
বৃহত্তর এলাকার বেশ কজন তৃণমূলের সাধারণ খেটে খাওয়া লোকজনের সাথে কথা হলে তারা জানান, ঈদগাঁওর পক্ষে বলিষ্ট কন্ঠে কথা বলাসহ দাবী দাওয়া আদায় করতে শ্রমিকনেতা ছোটন রাজার বিকল্প নেই।
উল্লেখ্য, সদরের অধিকাংশ ভোটার সংখ্যা হচ্ছে বৃহত্তর ঈদগাঁও এলাকায়। ঝিলংজাসহ কক্সবাজার শহরে আরো চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.