
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্দোগে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ২৬ জুন সকাল দশটা থেকে উপজেলা পরিষদ হল রুমে কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম মাহফুজুর রহমান। কর্মশালায় বিভিন্ন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, সরকারি বেসরকারী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.