সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে দৌড়ঝাপে ছোটন রাজা এগিয়ে

কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে দৌড়ঝাপে ছোটন রাজা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে কক্সবাজার সদরের অলিগলিসহ সর্বত্রে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে। উপজেলা চেয়ারম্যান পদে দৌড়ঝাপে এগিয়ে শ্রমিক সমাজের প্রিয়মুখ আমজাদ হোসেন ছোটন রাজা। এলাকায় সর্বশ্রেনী পেশার লোকজনের মাঝে জনপ্রিয়তা ধরে রেখে তিনি এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে ছোটন রাজা নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার প্রচারণায় অংশ নিয়েছিল।

সদরের ইসলামাবাদ ইউনিয়নের শ্রমিক সমাজ, এলাকার হতদরিদ্র মানুষের একমাত্র আস্তাই হচ্ছেন ছোটন রাজা। তিনি কক্সবাজার সদর উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারী কলেজের প্রাক্তন ভিপি মরহুম এসটি এম রাজা মিয়ার সুযোগ্য সন্তান।

তিনি জানান, দলীয় ভাবে মনোনয়ন দিলে নিবার্চনে অংশ নেবেন। যেহেতু দলের বাইরে যাওয়ার কোন সুযোগই নেই। তিনি আরো জানান, দলের চরম মুহুর্তে পাশে ছিলাম। উন্নয়নের জন্য এলাকাবাসীর পাশে থেকে কাজ করার মনমানসিকতা নিয়ে প্রার্থীতা ঘোষণা করি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.