
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের।
উপজেলা পরিষদ কাযালয়ের অফিস আদেশ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা ১শাখা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা এর ২৯-০৮-২০২৩ তারিখের স্মারক নং ৪৬,০০,০০০০,০৪৬,০৮,০০ ৬,১৭,৪৬৩ মূলে নিন্মস্বাক্ষরকারীকে পবিত্র ওমরা পালন ও নিকট আত্মীয় স্বজনদের সাথে সৌজন্যে স্বাক্ষাতের জন্য দুবাই গমনের নিমিত্তে ০৬-০৯-২০২৩ হতে ৩০-০৯-২০২৩ পর্যন্ত বহি: বাংলাদেশ ভ্রমনের অনুমতি প্রদান করা হলো।
নিন্মস্বাক্ষরকারী আগামী ০৬-০৯-২০২৩ হতে ৩০-০৯-২০২৩ পযন্ত ছুটিকালীন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর, কক্সবাজার হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন। উক্ত দায়িত্ব পালনকালীন পরিষদের যেকোন সিদ্ধান্ত গ্রহণে তিনি দায়ীবদ্ধ থাকবেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল স্বাক্ষরিত জনস্বার্থে এ আদেশ জারী করা হলো।
উল্লেখ্য যে, হামিদা তাহের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কক্সবাজার জেলার সাধারন সম্পাদিকা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.