সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার সৈকতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

কক্সবাজার সৈকতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

http://coxview.com/wp-content/uploads/2021/09/Kamal-8-9-21.jpg

কামাল শিশির; রামু :

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌফিক মকবুল (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সী-গার্ল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহত তৌফিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তিন বন্ধু গতকাল মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে যান। বুধবার দুপুরে সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান। পরে তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে বিচকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌফিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.