বান্দরবান লামায় সরই কোয়ান্টাম ফাউন্ডেশনে ৫দিনের পারিবারিক ভ্রমনে আসেন জাতীয় কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও তার সহধর্মীনি কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
সোমবার জাতীয় কবি ও তার সহধর্মীনিকে বরণ করে নেওয়ার জন্য লামা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ লোহাগাড়া-লামা সড়কের লামার উপজেলার উত্তর সীমান্তে অপেক্ষা করেন। বেলা ২টায় কবি ও তার সহধর্মীনি লামায় এসে পৌছান। বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা মধ্য দিয়ে লামার সর্ব স্তরের মানুষ কবিকে সরই কোয়ান্টাম-ম নিয়ে আসেন।
কোয়ান্টাম-ম প্রাকৃতিক সৌর্ন্দয পরিদর্শন শেষে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কবি তার বক্তব্যে প্রকৃতিক সৌন্দর্য্য ও মনোরম পরিবেশ নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় জাতীয় কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও তার সহধর্মীনি আনোয়ারা সৈয়দ হক কে আদিবাসী ভার্ষ্কয দিয়ে বরণ করে নেয় লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিকাল ৫টায় কবি’র সৌজন্যে কোয়ান্টাম-ম কর্তৃক এক ডিসপ্লে প্রদর্শন, নৃত্য অনুষ্ঠান ও ব্যান্ড পার্টির আয়োজন করা হয়। এসময় কবি’কে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কে ও রোক সংস্কৃতিক বিষয়ে নানান ধারনা প্রদান করেন লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
কোয়ান্টাম-ম লামা কেন্দ্রের পরিচালক আনোয়ারুল হক জানান, কবি সৈয়দ শামসুল হক ও তার সহধর্মীনি ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর লামায় অবস্থান করবেন।
জাতীয় কবি সৈয়দ শামসুল হক জানায়, পার্বত্য বান্দরবান লামা উপজেলায় সরই ইউনিয়নের কোয়ান্টাম-ম প্রকৃতি সৌদর্য্য পরিদর্শন করে আমি মুগ্ধ হলাম। আমি ৫ দিন লামায় অবস্থান করব। তাছাড়া দেশের জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.