সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / করোনা সংক্রমণ রোধে ঈদগাঁও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

করোনা সংক্রমণ রোধে ঈদগাঁও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

করোনা সংক্রমণ রোধে ঈদগাঁও বাজারে ১৯ মে নির্বাহী ম্যাজিস্টেট্র ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযান চালায়। এসময় বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অভিযানে শপিংমল,কাপড়ের দোকান সমূহ বন্ধ করে দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দোকান বন্ধ থাকবে।

বিগত সপ্তাহে কাঁচাবাজার স্থানান্তরিত করা হলে ও নির্দেশনা অমান্য করে পূর্বের স্থানে বসানো কাঁচা বাজারের পণ্যসমূহ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে করোনায় কর্ম এবং আয়হীন হয়ে পড়া পরিবারসমূহের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়। এছাড়া সরকারী নির্দেশনা অমান্য করায় ঈদগাঁও বাজারের ১জন, লিংক রোডের ১জন ব্যবসায়ীকে পৃথক দুইটি মামলায় অর্থদণ্ড দেয়া হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.