গত ১৪ এপ্রিল ফেইসবুক স্ট্যাটাসে দেখলাম কক্সবাজার পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার “অপপ্রচার চালানো চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ” শিরোনামে আমার নাম উল্লেখ করেছেন। এতে আমাকে যে অপরাধী করেছেন তার জন্য আমি তীব্র নিন্দা ও প্রকাশিত বিবৃতির প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ সাজানো বানোয়াট ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে আমি এসবের কিছুই জানিনা যা আদৌ বোধগম্য নয়। তদন্ত করুন আমার এই জীবনে আমি কোনোদিন কোনো অন্যায়-অপরাধ এমনকি সমাজ বিরোধী কোনো কার্যকলাপে জড়িত আছে কিনা। তাছাড়া কাউন্সিলর জাহেদা আমার কন্যা তুল্য।
আমি দীর্ঘ ৩০ বছর তার বাড়ির পাশেই থাকি এবং বিগত নির্বাচনে হাড়ভাঙা পরিশ্রম করে তাকে আমরা বিজয়ী করি। তার বিরুদ্ধে এমন জঘন্যতম অপপ্রচার আমি করিনি। কোন ষড়যন্ত্রকারী আমার নাম ব্যবহার করে আমার মানহানি করার জন্য এমন অপপ্রচার করেছে। আমি জাহেদা আক্তার এর বিরুদ্ধে সঠিক অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি ফেসবুক স্ট্যাটাসে আমার নাম উল্লেখপূর্বক প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
নবাব মিয়া
পিতা- মোহাম্মদ কালামিয়া
বৈদ্যঘোনা, ৮ নং ওয়ার্ড
কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.