অনলাইন ডেস্ক :
২০২২ ফুটবল বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণকাজে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক মৃত্যুবরণ করায় কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরোনো খবর। এবার কাতার ফুটবল বিশ্বকাপে অভিনব প্রতিবাদ জানাতে চলেছে ডেনমার্ক। তাদের জার্সির নকশা তৈরি করা হয়েছে এমনভাবে যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। যে সংস্থা জার্সি তৈরি করেছে তারা নিজেদের লোগো এমনভাবে জার্সিতে দিয়েছে, যা প্রায় বোঝাই যাচ্ছে না। এর মাধ্যমেই মানবাধিকারের সপক্ষে মুখ খুলেছে তারা।
কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পর থেকেই মানবাধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগ সামনে এসেছে। কোটি কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম, রাস্তাঘাট, হোটেল তৈরি হলেও, যারা সেগুলো তৈরি করেছেন সেই শ্রমিকদের জীবন কেটেছে অসহ্য দুর্দশার মধ্য দিয়ে। তাদের দেশে ফেরার অধিকার ছিল না। কেড়ে নেওয়া হয়েছিল পাসপোর্ট। থাকতে হতো অন্ধকার, দুর্গন্ধে ভরা ঘরের মধ্যে গাদাগাদি করে। অনেকেই সেই পরিস্থিতিতে থাকতে না পেরে মারা গেছেন। তবে তা প্রকাশ্যে আসেনি।
প্রায় ১৮ লাখ কোটি টাকা! ফুটবল বিশ্বকাপ আয়োজনে রেকর্ড খরচ কাতারের, রাশিয়ার থেকে ১৭ গুণ বেশি। ডেনমার্কের জার্সি প্রস্তুতকারী সংস্থার তরফে বলা হয়েছে, ‘যে প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে হাজার হাজার মানুষ মারা গেছেন, তাদের জন্য আমরা নিজেদের অস্তিত্ব জাহির করতে চাই না। কাতারকে বিশ্বকাপের আয়োজক হিসেবে সমর্থন করছি না।’ ডেনমার্কের জার্সিতে ১৯৯২ সালের ইউরো জয়ী দলের ছাপ থাকছে। পাশাপাশি সে দেশের বিভিন্ন ঐতিহ্যকেও তুলে ধরা হবে।
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ কাতারে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই আলোচনাটা চলছে। বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ, প্রস্তুতিতে কাজে লাগানোর দেশটি প্রবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন সংগঠন। ১০ বছর আগে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর এর প্রস্তুতিতে সেখানে সাড়ে ৬ হাজারের বেশি দক্ষিণ এশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ১ হাজার ১৮। কাতারে পাকিস্তানের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে ৮২৪ জন পাকিস্তানি শ্রমিক মারা গেছেন মধ্যপ্রাচ্যের এ দেশে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.