
এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
দেশ ও জাতির প্রতি শিক্ষার্থীদের অনেক দায়িত্ব রয়েছে। বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাথে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক ভাবে দেশের ভাবমুর্তি রক্ষা করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী।
শনিবার (৩১ মার্চ) কুতুবদিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা আ‘লীগের সহ-সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সুজন চৌধুরী, কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ এ.এম মান্নান, জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিউল আলম কুতুবী, থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচছাফা, সাবেক অধ্যাপক মো. আব্দুস ছাত্তার, কলেজের প্রভাষক মোতাহেরা বেগম, বিদায়ী ছাত্র মোহাম্মদ রাসেল, প্রথম বর্ষের ছাত্রী জাইরিন তাছমিন মুন্না প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মো. নুরুচছাফা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে লিপি আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষে ১ম বর্ষের সোহেল সারজিনা রিফা মানপত্র পাঠ করেন।
এর আগে শুরুতে কুরআন তেলাওয়াত করে ১ম বর্ষের ছাত্র তৌহিদুল আলম মুন্না এবং টিকু দাশ গীতা পাঠ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের প্রভাষক এইচ.এম ইজতেহাদুল হক এবং দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক মফিজুর রহমান নিজামী।
বিকাল সাংসদ আশেক উল্রাহ রফিক কুতুবদিয়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অপর একটি মঙ্গল কামনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় কলেজের পরিচালনা পরিষদ সদস্য এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সুজন চৌধুরী, থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস, প্রবীণ রাজনীতিক শফিউল আলম কুতুবী, মাষ্টার আহমদ উল্লাহ, মুক্তিযোদ্ধা নুরুচছাফা, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুননেছা, অধ্যাপক আতিক ইলাহী, বিদায়ী পরীক্ষার্থী সেলিনা আক্তার, ১ম বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার প্রমূখ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এ.এফ নুরুল আলম। শিক্ষার্থীদের পক্ষে তবারেকা খানম এবং বিদায়ীদের পক্ষে জিন্নাত আরা মানপত্র পাঠ করেন।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন তবারেকা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আখতার আলম ও উপস্থাপনা করেন প্রভাষক মাহমুদুল করিম এবং দোয়া পরিচালনা করেন প্রভাষক হাফেজ আলীমুল হক চৌধুরী ।
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দুটিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আ‘লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.