
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়ায় এক সেনা সদস্য ছুটিতে বাড়ী ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের নয়াকাঁটা রাস্তার মোড়ে।
প্রত্যক্ষদর্শী ও ভিকটিম সূত্রে জানা যায়, ১১ফেব্রুয়ারী বিকাল ৪টার সময় রাজশাহী ক্যান্টমেন্ট এ কর্মরত সেনা সদস্য উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ফরিজা পাড়া এলাকার জাকের হোসেনের পুত্র মোঃ সামিউল ছুটিতে বাড়ি আসার পথে নয়াকাঁটা রাস্তার মোড়ে পৌছলে একই এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র জাফর আলমের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে হামলা ছলিয়ে নগদ ১ লাখ টাকা,মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আহত সেনা সদস্য সামিউলকে এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে ভিকটিম সামিউল জানায়, শনিবার বিকালে রাজশাহী থেকে ছুটিতে বাড়ী ফেরার পথে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের নয়াকাঁটা রাস্তার মোড়ে পৌঁছলে একই এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র জাফর আলমের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী আমার গতিরোত করে হামলা ছালিয়ে আমার নগদ ১ লাখ টাকা, ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভিকটিম সামিউল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.