
মুকুল কান্তি দাশ,চকরিয়া :
গরু বিক্রয়ের টাকার ভাগাভাগি নিয়ে মা আমেনা বেগম (৫৫)কে পিটিয়ে আহত করায় ছেলে আবদুল আজিজ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর সাথে শ্বাশুড়িকে মারধর করা জিন্নাত আরা (২৫) গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উত্তর মগডেইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বড়ঘোপ গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, গৃহ পালিত একটি গরু বিক্রয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ এনে ছেলে আবদুল আজিজ ও পুত্রবধূ জিন্নাত আরাকে আসামী করে বুধবার রাত ৯টার দিকে থানায় মামলা দায়ের করেন মৃত আবদুল জলিলের স্ত্রী আমেনা বেগম। মাকে মারধর করার মামালাটি দায়েরর পর পরই থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠানো হয় অভিযুক্তদের গ্রেপ্তার করতে।
ওসি আরো বলেন, গভীর রাতে বড়ঘোপ এলাকায় অভিযান চালিয়ে মাকে মারধর করা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও পুত্রবধু পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত ছেলে আবদুল আজিজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.