সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / কুতুবদিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত

কুতুবদিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়ায় এক কেজি স্বুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন স্কুল পরিচালনা কমিটি। ১০ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ সময় বিদ্যালয়ের হল রুমে জরুরী সভায় সর্বসম্মতিক্রমে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়।

জানা যায়, উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাজারিয়া পাড়া ব্র্যাংক সেন্টারে গত ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে একই ইউনিয়নের গাইনা কাটা এলাকার মৃত জহির আহম্মদ আযাদের পুত্র ছাদেকুর রহমান ও হাজারিয়া পাড়া এলাকার আবুল কাশেমের পুত্র মোঃ নাছির লেমশীখালী পাবলিক গ্রামার স্বুল নামের কেজি স্কুলটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে মাঝের পাড়া এলাকার ফজল করিমের পুত্র কলিম উল্লাহকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগদেন স্কুল পরিচালনা কমিটি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে কলিম উল্লাহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের  উপেক্ষা করে নিজের ইচ্ছামত বিদ্যালয় পরিচালনা করে প্রায় ৩ বছরের বিদ্যালয়ের আয়-ব্যয়রের কোন হিসাব না দিয়ে সকল টাকা আত্মসাৎ করেন। বিদ্যালয়য়ের অন্যান্য সহকারী শিক্ষকদের অশ্লীল আচরণ করে স্কুলের ভাবমুক্তি বিনষ্ঠ করে যাচ্ছেন।

এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ছাদেকুর রহমান জানায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার পর শিক্ষক কলিম উল্লাহকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেই। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কলিম উল্লাহ বিদ্যালয়ের আয়-ব্যয় এর হিসাব না দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটিকে উপেক্ষা করে সকল টাকা আত্মসাৎ করেন।

এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকদের অশ্লীল আচরণ এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের শ্রেনী কক্ষে বেত্রাঘাত করে বিদ্যালয়ের ভাবমুত্তি নষ্ঠ করার জন্য আমরা গতকাল সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.