
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়ায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে এক ঔষুধ কোম্পানীর এম আর মোহাম্মদ তারেককে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
থানা সুত্রে প্রকাশ,কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়া এলাকার শামসুল আলমের পুত্র মোঃ তারেক (২২) একই এলাকার মোঃ ইলিয়াছের কলেজ পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে শারিরীক সম্পর্ক গড়ে তোলেন। তারেকের ভিডিও মোবাইলে এর বিভিন্ন অপ্রীতিকর দৃশ্য ধারণ করে রাখেন। এ ঘটনা জানাজানি হলে মেয়ের বাবা মুহাম্মদ ইলিয়াছ বাদী হয়ে ১ ফেব্রুয়ারী রাতে কুতুবদিয়া থানায় কথিত এম আর তারেককে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করেন। কুতুবদিয়া থানার মামলা নং-১। মামলার পর পর কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী তারেককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন বলে জানায় কুতুবদিয়া থানার এস,আই জয়নাল আবেদীন।
এদিকে আসামী তারেকের বিরুদ্ধে আরও একটি এ রকম ঘটনার অভিযোগ রয়েছে। এছাড়াও ড্রাগ (ঔষুধ) কোম্পানীতে ভূয়া সার্টিফিকেট দিয়ে দীর্ঘ কুতুবদিয়া উপজেলায় এম আর এর চাকুরী করছেন বলে খোধ ঔষুধ কোম্পানীর অন্যান্য এম আররা দাবী করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.