নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি চাষাকে বুঝিয়ে দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ১ ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, ২৭ নভেম্বর সকাল ১১টার সময় উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া এলাকার মৃত ওসমান গনির পুত্র জাকের হোছাইন (৪৫) পৈত্রিক ভোগদখলীয় লবণ মাঠের চাষের জমি চাষাকে বুঝিয়ে দিতে গেলে সাদের ঘোনা এলাকার মৃত তোফাজ্জল হোসেন এর পুত্র রফিকুল ইসলামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী লোহার রড, দা, কোদাল,লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আহত জাকের হোছাইনকে এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান।
এ রির্পোট লেখার আগ পর্যন্ত থানায় কোন মামলা রজু হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহত ব্যক্তির পুত্র রুহুল কাদের।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.