সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় বউয়ের সাথে অভিমান করে বিষপানে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় বউয়ের সাথে অভিমান করে বিষপানে যুবকের আত্মহত্যা


নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়ায় শ্বশুর বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে এক টেম্পো চালক। উপজেলা সদর বড়ঘোপ মুরালিয়া গ্রামে বিষপানের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বড়ঘোপ বদাইয়া পাড়ার কামাল হোসেনের পুত্র মামুন (২২) মঙ্গলবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় শ্বশুর বাড়ি মুরালিয়ায় গিয়ে কলহের জেরে বিষপান করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আশংকাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বুধবার(২৯ আগষ্ট) ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামুন বছর খানেক আগে বড়ঘোপ মুরালিয়া গ্রামের আজিজুল হকের মেয়ে তাজমিন আকতারকে বিয়ে করলেও এখনো স্ত্রীকে বাড়িতে নেয়নি বলে জানা গেছে। তখন থেকে মামুন শাশুর বাড়িতে থাকতো।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.