
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কৈয়ারবিল আইডিয়াল চাইল্ড কেয়ার স্কুল:
সরকারের উন্নয়ন অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন আ’লীগনেতা আজমগীর মাতবর। তিনি বিদায় ও অভিভাবক সমাবেশে আরও বলেন, সারাদেশে পহেলা জানুয়ারী বর্তমান আওয়ামীলীগ সরকার বিনামূল্যে বই বিতরণ করে অনন্য নজির স্থাপন করেছে। ঐ দিন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন উৎসব পালন করে, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পহেলা জানুয়ারি বই উৎসব পালন করে শিক্ষাবান্ধব সরকার হিসেবে পরিগণিত হয়েছে।
সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে উপবৃত্তির পাশাপাশি স্কুল ফিডিং কার্যক্রম হাতে নিয়ে প্রাথমিক শিক্ষার অভুতপূর্ব উন্নয়ন সাধিত করেছে।তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বর্তমান আওয়ামীলীগ সরকারে বিকল্প নেই বলে ১৫ নভেম্বর বিকাল ৩টায় কৈয়ারবিল আইডিয়াল চাইল্ড কেয়ার স্কুলের উদ্যোগে আয়োজিত পি.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান এ মন্তব্য করেন।
তরুণ শিক্ষাবিদ ও ছাত্রনেতা আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়াল চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠতা পরিচালক আ.ম.ম, নূরুচ্ছফা, বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইউপি সদস্য মীর কাসেম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ জকরিয়া, বিদায়ীদের পক্ষে থেকে মানপত্র পাঠ করেন আবু নাসের, শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন তানভীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাসানুর জাহান রুজি, সাধারণ সম্পাদক বেবী আকতার, আওয়ামীলীগ নেতা বদিউল আলম, ফরিদুল আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এর আগে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নজর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়:
সকালে কুতুবদিয়া নজর আলী মাতবর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পি.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান এ মন্তব্য করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট দানবীর আলহাজ্ব গোলাম রশীদ বাচ্ছুর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক জাফর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জালাম আহম্মদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নজর আলী মাতবর পাড়া কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি মুহাম্মদ রাসেল, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, ঝিনুক আকতার।
বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জেরিন আকতার, মানপত্র পাঠ করেন, মাঈনুদ্দিন, শিক্ষার্থীর পক্ষ থেকে মানপত্র পাঠ করেন, শাওরিন সোলতানা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন আবু মোবারক জিহাদ।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়:
এদিকে দুপর ১২টায় ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পি.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে এবং অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান মেহমানের বক্তব্য রাখেন কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কাসেমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউ.আর.সি ইন্সেট্রাক্টর মোহাম্মদ ইসমাঈল, স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল মতিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলণাম লালা, সহকারী শিক্ষক আবু আহম্মদ, অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন কামাল হোসেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন পরান সিকদার পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দু রহিম। এর আগে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.