
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়ায় বে-ওয়ারিশ ও রোগাক্রান্ত কুকুর নিধন অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা সদর বড়ঘোপ এলাকায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহায়তায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রাণী সম্পদ কার্যলয়ের ফিল্ড সহকারি মোর্শেদ আলম বাহাদুর বলেন, উপজেলায় অত্যাধিক বেড়ে যাওয়া বে-ওয়ারিশ ও রোগাক্রান্ত কুকুর নিধনে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের সহযোগীতায় সোমবার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন বড়ঘোপ বাজার, সমুদ্র সৈকত.হাসপাতাল গেইট সহ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ১২৬টি বে-ওয়ারিশ কুকুর নিধন করে মাটিতে পুতে ফেলা হয়েছে।
মঙ্গলবার ধূরুং বাজারে অভিযান চালানো হবে। প্রায় ৮-১০ দিন অবস্থান করে উপজেলার বিভিন্ন প্রান্তে এসব কুকুর নিধন অভিযান চলবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহি অফিসার মনোয়ারা বেগম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে প্রধান দু‘টি বাজার, সমুদ্র সৈকত, হাসপাতাল চত্বর সহ গুরুত্বপূর্ণ এলাকায় বেওয়ারিশ কুকুর ও রোগাক্রান্ত কুকুর অত্যধিক বেড়ে গেছে। এতে সাধারণ জনগণ পথচারি, বিদ্যালয়ের ছোট ছোট শিশু শিক্ষার্থীদের যাতায়াতেও আক্রান্ত হচ্ছে অনেকে। ফলে এসব বে-ওয়ারিশ কুকুর নিধনে পদক্ষেপ নেয়া হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকায় কুকুর নিধনে স্থানীয় জনগণকে অভিযানকে সহযোগীতা করার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.