সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় মরহুম আলহাজ্ব আবুল কাসেম মাতবর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কুতুবদিয়ায় মরহুম আলহাজ্ব আবুল কাসেম মাতবর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ


এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ঈদুল ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদেশের ন্যায় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় লকডাউনের কারনে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের মাঝে ২০ মে (বুধবার) সকালে হতদরিদ্রের,অসহায়, কর্মহীন মানুষের মাঝে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আইড়য়াল হাই স্কুলের মাঠে ও ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৈয়ারবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার নজর আলী মাতবর বাড়ির মরহুম আলহাজ্ব আবুল কাসেম মাতবর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় ৫৭০ জন হতদরিদ্রসহ ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়। এছাড়াও নগদ প্রায় ১৫ হাজার টাকা করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহজাহান শিকদার, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মীর কাশেস, সাংবাদিকবৃন্দ।

এব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম আলহাজ্ব আবুল কাসেম মাতবর স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ মে সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আড়িয়াল হাই স্কুলে ও ঘিলাছড়ি স্কুলের মাঠে ৫৭০জন হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি,লুঙ্গি) বিতরণ করা হয়। এ সময় নগদ টাকাও বিতরণ করা হয়। বিতরণ অব্যাহত থাকবে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.