সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / কুতুবদিয়ায় মাদ্রসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

কুতুবদিয়ায় মাদ্রসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

Fashi - 9 (a)

এম. রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শনিবার এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সূত্রে প্রকাশ, শনিবার সকাল ৮টায় উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের তাবলরচর এলাকার হতদরিদ্র জাবের আহম্মদের মাদ্রাসা পড়ুয়া ছাত্রী হালিমা বেগম (১৫) পিতার নিকট বোরকা কেনার টাকা চেয়ে না পাওয়ায় বাবার সাথে অভিমান করে সকাল ৮ টায় সবার অগোচরে রুমের দরজার বন্ধ করে ঘরের বিমের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। সকাল ৯টার সময় রুমের দরজা বন্ধ থাকায় তার সৎ মা হালিমা তাকে অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে পিতা আব্দুল জব্বারকে খবর দিলে পিতা এসে অপর বাড়ির দমদম দিয়ে ভিতরে আসলে মেয়ে আত্মহত্যার দৃশ্য দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্য মনু কুতুবদিয়া থানাকে অবগত করলে থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।

নিহত হালিমা বেগমের পিতা জাবের আহম্মদ জানায়, শনিবার সকালে হালিমা বেগম জে.এস.সি পরীক্ষার প্রবেশ পত্র আনতে আলী আকবর ড়েইল দাখিল মাদ্রাসায় যায়। প্রবেশ পত্র এনে বোরকার জন্য টাকা চাইলে টাকা দিতে না পারায় বাড়ির সবার অগোচরে বাড়ির বিমের সাথে ওড়না পেছিয়ে আত্মহনন করে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অং সা থোয়াই বলেন, মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী পূর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক নূরুচছাফা বি.কম, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মুসলিম খানঁ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক তুহিনসহ অন্যান্যরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.