সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় সাফল্যের ধারাবাহিকতায় মা-মনি প্রি-ক্যাডেট স্কুল

কুতুবদিয়ায় সাফল্যের ধারাবাহিকতায় মা-মনি প্রি-ক্যাডেট স্কুল

Rasel - Mamoni kinder Gaten School news-05-12-15 (news & 1pic) f1নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :

সদ্য প্রকাশিত কুতুবদিয়ায় ফ্লাইট লেঃ কায়মুল হুদা স্মৃতি বৃত্তি পরীক্ষা ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার পরিচালিত মেধা বিকাশ বৃত্তি পরিক্ষায় উপজেলার অংশ গ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মা-মনি প্রি-ক্যাডেট স্কুল গত বছরের ন্যায় ৩য় স্থান অধিকার করেছে। মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় একই স্কুলের ছাত্র মোঃ শরিফুল ইসলাম ৯৭ নং পেয়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, গত ২০১১ সালে কুতুবদিয়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন অজ পাড়া গা তাবলের চর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন উপজেলার উদয়মান ছাত্রনেতা এম কাউছার হোছাইন (রিপন)। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অধ্যবধি উপজেলার সরকারী-বেসরকারী বিভিন্ন বৃত্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখায় মহান সৃষ্টিকর্তা আল্লাহপাকের দরবারে শোকরিয়ার পাশা-পাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠতা পরিচালক এবং সাথে সাথে তিনি এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.