
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দুর্ধর্ষ জলদস্যু মো.ইউনুছকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি, হত্যা চেষ্টাসহ ৭টি মামলার পলাতক আসামী ইউনুছের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ রাউন্ড তাজা কার্তুজ। ১১ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মুন্সিমিয়াজী পাড়ার লেমসীখালী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো.ইউনুছ কুতুবদিয়া উপজেলার মিয়ারকাটাস্থ হায়দারপাড়া এলাকার নজির আহমদের ছেলে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুছকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। সে একজন দুর্ধর্ষ জলদস্যু। তার বিরুদ্ধে পেকুয়া ও কুতুবদিয়ায় থানায় ডাকাতি ও হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.