এম. রাসেল খাঁন জয়, কুতুবদিয়া :
৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দলটির কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে কুতুবদিয়া উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্র দিবস উদযাপন করেছে সংগঠনটি। দিবসটি উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়ঘোপ বাজার সুপার মার্কেট এলাকায় শেষ হয়। পরে সুপার মার্কেটের মাঠে উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে বিক্ষোভ উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা বি.কম,বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মাতবর, তরুন আ’লীগ নেতা শেখ শহিদুল ইসলাম লালা, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেলিম উদ্দিন লিটন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য এইচ এম সাজ্জাদ, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান (রিজভী) প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা লিয়াকত আলী, মোস্তক আহম্মদ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম এমইউপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ড়েইল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কৈয়ারবির ইউনিয়ন আ’লীগের আহবায়ক আজমগীর মাতবর, যুগ্ম আহবায়ক মুসলেম খাঁন, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগের সভাপতি মোতাহের কোম্পানী, সাধারণ সম্পাদক সাইফুল আলম, উত্তর ধূরুং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম কপিল, লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান সিরাজদোল্লাহ, আ’লীগ নেতা মহি উদ্দিন, মনজুর আলম, যুবলীগ নেতা রোস্তম আলী, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম আরাফাত, কায়মুল হুদা বাদশা, মিনহাজ্ব উদ্দিন পারভেজ, ইসমাঈল হোসেন তোহেলসহ দলীয় অসংখ্য নেতা-কর্মীরা।
অপরদিকে বিএনপি দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করার কথা বললেও কুতুবদিয়া উপজেলায় তাদের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.