
প্রেস বিজ্ঞপ্তি :
গত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বাষিকী উপলক্ষে কুতুবদিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে মহান জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উলক্ষে সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাচ ধারণ, সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় খতমে কোরআন, বিকাল ৩টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে হলরুমে দিবসটির তাৎপর্যশীর্ষক এক আলোচনা সভা উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ.এম সাজ্জাদ।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মাষ্টার মো: জকরিয়া, রাসেল খান জয়, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল করিম, সিরাজুল ইসলাম লেদু, লেমশীখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল করিম।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগের সদস্য ফারুকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.