সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়া হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন

কুতুবদিয়া হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

বাংলাদেশ স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সেবা সপ্তাহ পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেডিকেল অফিসার ডা. মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিএইচসিপি মোহাম্মদ রাসেল, সিনিয়র ষ্টাফ নার্স সালাউদ্দিন। কুরআন তেলাওয়াত করেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের এবং  সভা সঞ্চালনা করেন অফিস সহকারি আব্দু রশীদ বাদশা।

এ সময় মেডিকেল অফিসার ডা. লিটন আব্দুল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সৈয়দ কামরুল হাসান, প্রধান সহকারি আবু নাসের, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সাহাবুদ্দিন, কিশোয়ার হোছাইন, আব্দুল মান্নান, মোসলেহ উদ্দিন, সিনিয়র ষ্টাফ নার্স মিনাক্ষী দে, জুনিয়র ব্রাদার সাদেক হোছাইন সহ হাসপাতালের কর্মচারিগণ, সিএইচসিপিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.