মিয়ানমারের কাচিন প্রদেশে খনিধসে কমপক্ষে ৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার কাচিনের হাপাকান্ত এলাকার জেড খনিতে ওই ধসের ঘটনাটি ঘটে। ওই ধসের কারণ এখনও জানা যায়নি।
দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো শতাধিক মানুষ। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই ধসে ৫০টির মত ঘরবাড়িও ধ্বংস হয়েছে।
উত্কৃষ্ট মানের জেড পাথরের জন্য জগত্ জুড়ে কচিন অঞ্চলের খ্যাতি রয়েছে। এখানকার খনি থেকে উত্তোলিত পাথর দিয়ে মূল্যবান সব অলঙ্কার তৈরি করা হয়ে থাকে।
–প্রতিক্ষণডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.