সাম্প্রতিক....
Home / জাতীয় / খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল

খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল

খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন অ্যাডভোকেট আব্দুর রেজাক খান।

এ মামলার আইনজীবী প্যানেলের সদস্য একেএম এহসানুর রহমান প্রিয়.কমকে আপিলের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘১২শ পৃষ্ঠার বেশি হবে আপিল আবেদন।’

এর আগে রায়ের সার্টিফাইড কপি হাতে পেয়ে সোমবার সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত আপিল আবেদনের ড্রাফটিং করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লা মিয়া, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপিলের ড্রাফটিংয়ের কাজ করেছেন। এজে মোহাম্মাদ আলীর ধানমন্ডির চেম্বারে ড্রাফটিংয়ের কাজ করা হয়েছে বলে জানা গেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ওই দিন থেকেই কারাবন্দী রয়েছেন খালেদা জিয়া।     সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.