সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / খুটাখালীতে যাত্রীবাহী বাস ও নোহার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ : আহত ১০

খুটাখালীতে যাত্রীবাহী বাস ও নোহার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ : আহত ১০

নিজস্ব সংবাদদাতা; খুটাখালী :

আজ সকাল ৯ টার দিকে খুটাখালীর ফুলছড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস ও নোহার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীস্থ ফুলছড়ি গেইটে যাত্রীবাহী চেয়ারকোচ স্টার লাইন ও পোনাবাহি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক লিটন ও হেলপার সাইদুর নিহত হয়েছে। বুধবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯ টার সময় ঘটে এ দুর্ঘটনা। এ ঘটনায় উভয় গাড়ির কমবেশি ১০ জন যাত্রি আহত হয়েছে। আহতদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ৎমধ্যে মুমূর্ষু অবস্থায় বাবু নামের একজনকে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নেয়া হয়েছে। নিহত লিটন (২৮) যশোর চাঁষড়া ইউনিয়ের মোফাচ্ছেলের পুত্র এবং হেলপার সাইদুর (৩০) একই এলাকার মতিয়ারের পুত্র বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে গাড়ি দুটি জব্ধ করেছে। তাৎক্ষণিক অপরাপর আহতদের ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৯টার সময় মহাসড়কের ফুলছড়ি গেইট নামক এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী স্টার লাইন চেয়ার কোচের সাথে কক্সবাজারমুখি পোনা পরিবহনবাহী নোহা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নোহা চালক নিহত হয়েছে। এসময় উভয় গাড়ির কমপক্ষে ১০ জন যাত্রি আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় মালুমঘাট হাসপাতালে নেয়া হয়েছে। স্টার লাইন গাড়ির সামনের অংশ এবং নোহা গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম দুর্ঘটনাস্থল থেকে গাড়ি ২ টি জব্ধ করে নিহতের লাশ পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এস.আই জসিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সংগীয় ফোর্স নিয়ে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে গাড়ি ২টি জদ্ধ করা হয়। দুর্ঘটনায় নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.