কক্সবাজার জেলার রামু উপজেলার রামু – মরিচ্যা সড়কে বড়ডেবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জন মদক পাচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নায়েক সুবাদার মাহমুদুল হাসান জানান, রবিবার (২৫ জুলাই) বিকেলে মরিচ্যা বিজিবি চেকপোস্টের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টমটম গাড়ি তল্লাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল সেট জব্দ করে।
আটকরা হলেন রামুর খুনিয় পালং ইউনিয়নের পূর্ব ধেছুয়া পালং সুরত আলম বান্ডুর ছেলে কফিল উদ্দিন রানা ও কুমিল্লার মৃত রহমত আলীর ছেলে শামশুল আলম।
এছাড়া মাহমুদুল হক নামের একজন ইয়াবা পাচারকারী পলাতক রয়েছে বলে জানা যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.