সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / গর্জনিয়ায় ডাকাত সর্দার গ্রেফতার

গর্জনিয়ায় ডাকাত সর্দার গ্রেফতার

http://coxview.com/wp-content/uploads/2021/03/Handcap-Dakat-Kamal-8-3-21.jpg

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়ায় রোববার গভীর রাতে থিমছড়ির পাহাড় থেকে ডাকাত সর্দার আব্দুর রহিম (৩০)কে গ্রেপ্তার করেছে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ।

আটককৃত ডাকাত সর্দার রহিম গর্জনিয়ার পূর্ব থিমছড়ি গ্রামের আলী হোসেনের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফরহাদ আলী বলেন- রহিম দীর্ঘদিন ধরে ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছিলেন। তাঁকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, হত্যাচেষ্টা আইনসহ ছয়টি মামলা রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.