
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ছেলেধরা বিষয়টা নিতান্তই একটা গুজব, এ গুজবে কারো কান দেয়া মোটেও উচিৎ নয়। কথিত ছেলাধরা নিয়ে কাউকে গণপিটুনি দিয়ে মেরে নরহত্যা করা একটা গুরুতর ফৌজদারী অপরাধ। ধর্মীয় দৃষ্টিকোণ কোন থেকে এ ধরনের নরহত্যা মহাপাপ। তাই ছেলেধরা বা অন্য যেকোন গুজবকে যাচাই নাকরে সেদিকে কান দেয়া একজন সচেতন নাগরিকের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। তাই গুজব ও কথিত গণপিটুনিতে জড়িত হওয়া মারাত্মক অপরাধ। এই অপরাধমূলক ও গর্হিত কাজ থেকে সকলকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কথিত ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে না জড়িয়ে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত খবর দিন।
সম্প্রতিক ছেলেধরা বিষয়ক গুজব ও গণপিটুনীর ঘটনার প্রেক্ষিতে কক্সবাজার জেলা পুলিশ জেলাবাসীর প্রতি এ অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন কক্সভিউ ডট কম-কে বলেন-কক্সবাজার জেলাবাসী স্বভাবগতভাবেই শান্তিপ্রিয় আইনমান্যকারী লোক। কিন্তু সুষ্ঠু ও স্বাভাবিক আইন-শৃঙ্খলাকে উত্তপ্ত করার কুমানসে উদ্দেশ্যে মূলকভাবে গুজব ও কথিত ছেলেধরাকে ঘৃণ্য মানসিকতায় কাজে লাগানোর জন্য কেউ কেউ অপচেষ্টা করতে পারে। আমরা কক্সবাজার জেলার সম্মানিত নাগরিকদের এ বিষয়ে আরো সচেতন হয়ে আইন নিজ হাতে তুলে না নেয়ার জন্য অনুরোধ করছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.