সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘গুজব’ প্রতিরোধে জনসচেতনতায় মাঠে নেমেছে কক্সবাজার পৌরসভা

‘গুজব’ প্রতিরোধে জনসচেতনতায় মাঠে নেমেছে কক্সবাজার পৌরসভা

সংবাদ বিজ্ঞপ্তি :
“পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে, সে জন্য ছেলে ধরা শুরু হয়েছে” এমন গুজবে কান না দেয়া এবং ছেলে ধরা গুজব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে কক্সবাজার পৌরসভা। জেলা পুলিশের পরামর্শ এবং সহযোগিতায় ওয়ার্ড ভিত্তিক মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সভা-সমাবেশ করার কার্যক্রমও শুরুর ঘোষনা দিয়েছেন মেয়র মুজিবুর রহমান।

বুধবার বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত জরুরী মতবিনিময় সভায় নগর পিতা এ ঘোষনা দেন। মেয়রের সভাপতিত্বে এবং প্যানল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানি অতিথি ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আদিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার। এছাড়া প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, পৌরসভার সচিব রাছেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম ও মেয়র পিএ রূপনাথ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম বলেন, ‘সমগ্র বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারী জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে গলা কাটা এবং ছেলে ধরা গুজব ছড়িয়েছে। যা দন্ডনীয় অপরাধ। গুজবে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এলাকায় কোন সন্দেহভাজন অপরিচিত ব্যক্তি দেখা গেলে সাথে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আইন নিজের হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে গুজব কে না বলি, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।’

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.