
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলাধীন গোমাতলী উচ্চ বিদ্যালয়ে সরকারী নিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়।
২রা জুন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলের
সভাপতিত্বে ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণ মাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রেখে ছেন- ঈদগাঁও যুব ঐক্য পরিবার সভাপতি রেহেনা নোমান কাজল। মূল বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন- বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো: আলম, ঐক্য পরিবার সদস্য ও ডেন্টাল চিকিৎসক মাজহারুল হক রিগ্যান।
এতে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: কাউছারসহ অসংখ্য শিক্ষার্থীসহ শিক্ষক শিক্ষিকারা। সচেতনতা সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রী রুমী। বর্তমান সময়ের চলমান বাল্যবিবাহ,ইভটিজিং, কিশোরগ্যাং ও মাদক প্রতিরোধে উপস্থিত শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার প্রতিও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৫তম শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতা সমাবেশ সম্পন্ন করে ঈদগাঁও যুব ঐক্য পরিবার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.