
গ্রিসের উত্তরাঞ্চলে বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসন প্রত্যাশী জিম্মি ১৯ কে উদ্ধার করেছে দেশটির পুলিশ। দেশটির গণমাধ্যম জানায়, মুক্তিপণের জন্য উত্তরাঞ্চলীয় ভোলভি শহরের একটি গুদামে তাদের আটকে রাখা হয়।
সোমবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পাচারকারী দলের এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে গ্রিসের পুলিশ।
তারা জানান, তুর্কি সীমান্তবর্তী বন্দর নগরী থেসালোনিকি দিয়ে প্রবেশের জন্য পাচারকারীদের মোটা অংকের টাকা দিয়েছিল অভিবাসন প্রত্যাশীরা।
তবে ভোলভি শহরে তাদের আটকে রেখে পরিবারের সদস্যদের কাছে পাচারকারীরা মুক্তিপণ দাবি করে বলে জানায় নিরাপত্তা বাহিনী।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.