সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা#https://coxview.net/community-policing-day-rally-chakaria-mukul-4-11-23/

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”, “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র‍্যালী শেষে থানা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম এমপি বলেন, কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার পাশাপাশি বর্তমান বিরোধী দলের জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধেও সজাগ থাকতে হবে। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমেেক আরো গাতিশীল করার পরামর্শ দেন তিনি।

পরে কমিউনিটি পুলিশিংয়ে দায়িত্বশীল ভূমিকা রাখায় থানার এসআই কামরুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে আইজিপি প্রদত্ব ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাহত-উজজামান, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক একেএম শাহাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.