
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার সংবাদপত্র এজেন্সির মালিক আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন (৭০) আর নেই। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর তরছঘাট এলাকার মৃত মাষ্টার এজাহার আহমদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২টায় নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থারে দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে সংবাদপত্র ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পৃথক বিবৃতি দিয়েছেন দৈনিক আজকের কক্সবাজারের সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, দৈনিক আজকের দেশবিদেশের সম্পাদক মো.আয়ুবুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম জাহেদ চৌধুরী ও বর্তমান সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক ও আমাদেরসময়ের চকরিয়া প্রতিনিধি মুকুল কান্তি দাশসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যরা এবং হকার সমিতির সভাপতি মনির আহমদ।
অন্যদিকে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সংবাদপত্র এজেন্টের নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.