কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে। চকরিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩টি মুদি, ২টি ঔষুধের, ১টি মোবাইলের, ১টি কসমেটিকস ও ১টি চায়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে বিদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ঔষুধের দোকানের মালিক মইনুদ্দিন জানান, আগুনে পুড়ে আমার ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি ব্যবসা চালিয়ে আসছি। আগুনে দোকান পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব।
প্রত্যক্ষদর্শী বিএমচর ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে কমসমেটিক দোকানে বিদ্যুতের শর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকান পুড়ে যায়। এসময় অগ্নিকান্ডে দোকান লাগোয়া তিনটি বাড়ীও আংশিক পুড়ে ক্ষতি হয়।
ফায়ার ও সিভিল ডিফেন্স চকরিয়ার ষ্টেশন অফিসার জিএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.