
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক (৬০) হবে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধারনা করা হচ্ছে রাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে তিনি মারা যান। রাত হওয়ায় হইত কেউ খেয়াল করতে পারেনি। উদ্ধার হওয়া অজ্ঞাত লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে কক্সবাজার পৌর কেন্দ্রীয় কবর স্থানে তার লাশ দাফন করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.