সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের চৈন্যামার ঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে চকরিয়া থানা পুলিশের একটি টিম। নিহত ব্যক্তি ভারসাম্যহীন বলে আশংকা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হতে পারে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, বিএমচর ইউনিয়নের চৈন্যামার ঘোনা এলাকার সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় চেয়ারম্যান আমাদের খবর দেয়। পরে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত তিনি আরো বলের, নিহত ব্যক্তি ভারসাম্যহীন। তার শরীরের আঘাতের কোন আলামত পাওয়া যায়নি। তারপরও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্ত করা হবে। কেউ যদি লাশের পরিচয় জানেন থানায় খবর দেয়ার জন্যও অনুরোধ জানান ওসি হাবিবুর রহমান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.