সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় অপহরণের ৮দিন পর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী উদ্ধার

চকরিয়ায় অপহরণের ৮দিন পর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী উদ্ধার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়ি থেকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণের ৮দিন পর কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাঁশকাটা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরণে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার হয় অপহৃতা ছাত্রী।
অভিভাবকের উদ্বৃতি দিয়ে থানার অফিসার ইনচার্জ মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গত ২৫ এপ্রিল বমু বিলছড়ি এলাকায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে ১মে চকরিয়া থানায় অপহৃত ছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, মামলা দায়েরের পর থানার উপ-পরিদর্শক (এসাআই) আবদুল খালেকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান শুরু করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে ঈদগাঁও বাশঁকাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে অপহৃতা ভিকটিমকে উদ্ধার করে। তবে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত অপহরণকারীকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

অপর একটি সূত্র জানায় প্রেমের সম্পর্কের জের ধরে ওই ছাত্রী প্রেমিকের হাত ধরে পালালেও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অপহরণ হিসেবে গণ্য হচ্ছে আইনে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.