
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ পরোয়ানা তামিল অভিযানকালে একটি ওয়ান শুটারগান (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. জামাল হোসেন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কোনাপাড়া রাস্তার মাথা এলাকায় ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার জামাল হোসেন লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্থান বাজার এলাকার মো. নাজেম উদ্দিনের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, থানার এসআই মো. আলমগীর সঙ্গীয় ফোর্সসহ রাতে গ্রেপ্তারী পরোয়ানা তামিল অভিযান চালাচ্ছিল। কোনাপাড়া রাস্তার মাথায় পুলিশ ফোর্স পৌছলে জামাল দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তারের পর শরীর তল্লাশি করে লাশ স্কসটেপ মোড়ানো একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।
এ ঘটনায় ধৃত জামাল হোসেনকে আসামী করে এসআই আলামগীর বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এসআই মাজহারুল ইসলাম সরকারকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.