সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চকরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় এ সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতিক উল্লাহ, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা হাজী বশির, পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম বাবলা, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যাাারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, চকরিয়া পৌরসভার সচিব মাশউদ মোর্শেদ, চকরিয়া পুজা কমিটির সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা হিন্দু -বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুকুল কান্তি দাশ প্রমুখ।

সভায় ইউএনও শিবলী নোমান বলেন, মাদক ও জঙ্গীবাদ রোধে প্রতিটি ইউনিয়নে সভা করা হবে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যাতে স্মার্ট ফোন ব্যবহার থেকে বিরত থাকে সেজন্য পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরো বলেন, চিরিংগা পৌরশহরকে যানজটমুক্ত রাখা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.