সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় আগুনে চার ভাইয়ের বসতঘর ভস্মিভূত

চকরিয়ায় আগুনে চার ভাইয়ের বসতঘর ভস্মিভূত

সংগৃহীত ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় হঠাৎ আগুন লেগে চার ভাইয়ের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ ঘর পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় চেয়ারম্যান জানান।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীর ৫ নং ওয়ার্ডস্থ লম্বাখালী পাড়ায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা জানায়।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার দিনমজুর রফিকুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অপর ভাই তসলিম উদ্দিন, কামাল উদ্দিন ও রুহুল আমিনের বাড়িতে ছড়িয়ে পড়লে তাদের ঘরও পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো.ইলিয়াছ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগতভাবে প্রতিটি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেন। এছাড়াও সরকারী তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা ও ডেউটিন প্রদান করা হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.