
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বিষধর সাপের মতো ওৎপেতে আছে বিএনপি জামায়াত। তারা সুযোগ পেলেই ছোবল মারবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সৈনিকদের। তাই সবাইকে সজাগ থাকতে হবে। কোন ভেদাভেদ, কলহ কোন্দলে না জড়িয়ে একাট্টা হয়ে কাজ করতে হবে। বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনার উন্নয়ন মিশন ২০২১ ও ২০৪১। শুক্রবার সন্ধ্যায় চকরিয়া বিজয় মঞ্চে পৌর আওয়ামীলীগ আয়োজিত আওয়ামীলীগের ৭০তম জন্মবার্ষিকি ও গুনীজন সংবর্ধনা অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে ত্যাগী কর্মীদের অনুষ্টিতব্য সম্মেলনপূর্বক কমিটিতে স্থান দেয়ার আহবান জানিয়ে বলেন, উড়ে এসে জুড়ে বসা সুযোগ সন্ধানী কেউ যাতে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত কোন কমিটিতে স্থান না পায়। উড়ে আসা বসস্তের কোকিলরা স্থান পেলে “মনুমিয়ার ধরা মাছ চিলে নিয়ে যাওয়ার” মতো অবস্থা হবে।
অনুষ্টানের উদ্বোধক ও বিশেষ অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেন, চকরিয়া ও পেকুয়ায় বিএনপির দুঃশাসনের আমলে কোন মুজিব সেনা জয়বাংলা স্লোগানও দিতে পারেনি। ঘুমাতে পারেনি ঘরে। নাওয়া-খাওয়া ঠিক ছিলনা। নৌকার পক্ষে কথা বললে হামলা মামলার জেল জুলুমের শিকার হতে হয়েছে। ওই সময় জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম বলেই আজকে চকরিয়া পেকুয়া আওয়ামীলীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত বর্ষপূর্তি সভায় আরো বক্তাব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল কাদের বিকম, মমতাজুল ইসলাম, সৈয়দ শাহাবউদ্দিন মাহমুদ, আনোয়ারুল আজিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশীদ দুলাল, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ওয়ালিদ মিল্টন, ফরিদুল ইসলাম, মুজিব লিটন, আনোয়ার হোছাইন, রেজুত আরা, জামাল উদ্দিন, সুলাল কান্তি সুশীল, জহিরুল ইসলাম, শওকত হোসেন, শেফায়াতুল কবির বাপ্পি, সোহেল রানা পারভেজ, আকিদ হোসেন, আরিফ প্রমুখ।
পরে স্বাধীনতার পূর্বাপর চকরিয়ায় আওয়ামীলীগকে সংগঠিত করতে অবদান রাখায় মরণোত্তর ও জীবিত অন্তত ১৫জন প্রবীণ নেতাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.