মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৫) নামের একজনকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১’শ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে চশরিয়ার পৌর বাস টার্মিনাল থেকে এসআই মো.আবুদল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
আটককৃত মোহাম্মদ গিয়াস উদ্দিন চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত আহমদ ছোবাহানের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.