
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ১ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় পুলিশ। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের খিল্লার পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তরকৃতরা হলেন-উপজেলার হারবাং ইউনিয়নের ভুসিঙ্গা পাড়ার নাসির উদ্দিনের ছেলে মো.শাহেদুল ইসলাম (২১) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মফজল আহমদের ছেলে জালাল আহমদ (২০)।
হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চৌকিদার নিয়ে খিল্লার পূর্ব পাড়া এলাকায় যায়। এসময় শাহেদুল ও জালালকে ১ হাজার পিস ইয়াবা বড়িসহ আটক করি। পরে তাদেরকে হারবাং পুলিশ ফাঁড়িতে সোপর্দ করি।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয় চেয়ারম্যান মিরানুল ইসলামের সহায়তায় ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.